মায়ের হাতের পাঁচতরকারির স্বাদ আজও মুখে লেগে আছে: পূজা সেনগুপ্ত
দুর্গোৎসব মানেই শৈশবের দুরন্ত আনন্দ, মায়ের মিষ্টি শাসন, রান্নাঘরজুড়ে উৎসবের ঘ্রাণ আর প্রিয়জনদের নিয়ে ঘোরাঘুরি। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু, বদলেছে জীবনের ব্যস্ততা। কিন্তু কিছু স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে, কিছু স্বাদ মিশে থাকে আজীবন। দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী ও ‘তুরঙ্গমী ডান্স থিয়েটার’-এর প্রতিষ্ঠাতা পূজা সেনগুপ্তের কাছে দুর্গাপূজা তেমনই এক আবেগের নাম—যার প্রতিটি পরতে জড়িয়ে আছে মা, শৈশব আর মায়ের হাতের রান্না।
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২:৯